শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমরণ অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
আমরণ অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীরা


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ২৪ জন শিক্ষার্থী এ অনশন শুরু করেছেন। এর মধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন।

অনশনে যাওয়া শিক্ষার্থী মিথিলা বলেন, সামান্য দাবি নিয়ে আমরা প্রভোস্টের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি সমস্যার সমাধান না করে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমরা ভিসির কাছে গেলে তিনি আমাদের দাবি না মেনে উল্টো অনেকদিন সময় চায়। পরে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। তাই আমরা এ হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগে আমরণ অনশন শুরু করছি।

অনশনে যাওয়া আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, বুধবার ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় আমরা আমরণ অনশন শুরু করেছি। পদত্যাগের আগ পর্যন্ত আমরা মুখে কোনো অন্ন নিবো না।

অনশনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব বলেন, ‌শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে উল্টো আমাদের উপর হামলা চালাতে পারে এমন ভিসি যেন আর না থাকে তাই অনশন করছি। যতদিন এ ভিসি পদত্যাগ না করবে ততদিন এই কার্যক্রম চলবে।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর