নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটনের পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টার পরিবর্তে ২০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আমান কটন ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ২৪১ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩। এর মধ্যে ৭২ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৫৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে শূণ্য দশমিক ০৯ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি






