শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

আমার মন্ত্রণালয়ের আওতাধীন কোন অফিসেই আমার ছবি দেখতে চাই না- উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোন অফিসের দেয়ালে কিংবা কক্ষে আমার ছবি দেখতে চাই না; নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব হবে না।

আজ (বুধবার) ঢাকা ওয়াসা(পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ) পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শুরুতে প্রবেশের পথেই দরজায় আমার একটি ছবি দেখতে পেলাম; আগে যেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, এখন সেখানে আমার ছবি। উপস্থিত কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাহলে পরিবর্তনটা আসলে হলো কোথায়? এ বিষয়টি পরিহার করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। জুলাই ২০২৪ গনঅভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ছবি কিংবা প্রদর্শনী রাখাকে উৎসাহিত করেন তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওয়াসার নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতির আখড়া, এই বদনাম ঘুচিয়ে সকলে একসাথে কাজ করে এবং দুর্নীতি মুক্ত করে গুড উইল বাড়াতে হবে। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, শ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি। আগামীর নতুন বাংলাদেশে ওয়াসাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেন উপদেষ্টা।

মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি আবার মৃত্যুর কারণ হয়, যদি দূষিত থাকে। নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহ বৃদ্ধিতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়াও নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতিকল্পে গুরুত্ব আরোপ করেন।
সভায় অংশগ্রহনের আগে ঢাকা ওয়াসা ভবনের নিচতলায় জুলাই গনঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারীর শুভ উদ্বোধন করেন তিনি। “মার্তৃভূমি অথবা মৃত্যু” এবং “জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে” প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ঢাকা ওয়াসাকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সভার সভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর