বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৮৯ সময় দেখুন
আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন


 


ইউনাইটেড নিউজডেস্ক::বৃহস্পতিবার রাত ১২টায় হাসেম ফুড লিমিটেডের পুড়ে যাওয়া কারখানার সামনে ফিরোজা বেগমকে (৩৮) প্রথম দেখা যায়। কারখানার প্রধান ফটকের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। চোখেমুখে পানির ঝাঁপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলেন হালিমার স্বজনেরা।

আজ শুক্রবার দুপুরে কারখানার সামনে থাকা নিখোঁজ স্বজনদের ভিড়েও ফিরোজাকে আলাদাভাবে চোখে পড়েছে। সন্তান হারিয়ে পাগলপ্রায় ফিরোজা পথ আগলে দাঁড়িয়েছিলেন ঘটনাস্থলে আসা ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার। কখনো হাত কখনো–বা পা জড়িয়ে ধরেছেন। বারবার চিৎকার করে বলেছেন, ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর