বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আর্থিক চিত্রের অস্পষ্টতায় ভুগছে কেয়া কসমেটিক্সের বিনিয়োগকারীরা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
আর্থিক চিত্রের অস্পষ্টতায় ভুগছে কেয়া কসমেটিক্সের বিনিয়োগকারীরা – Corporate Sangbad


আরিফ হাসান: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের অন্তর্ভূক্ত কেয়া কসমেটিক্স লিমিটেড। দীর্ঘদিন যাবত কোন প্রকার আর্থিক প্রতিবেদন প্রকাশ করছেনা কোম্পানিটি। যার কারনে কোম্পানির বর্তমান অবস্থা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারছেনা বিনিয়োগকারীরা ।

যদিও কোম্পানির উৎপাদন এবং অর্থ সংক্রান্ত সকল বিষয় স্টক এক্সচেঞ্জ এবং শেয়ার হোল্ডারদেরকে জানানোর বাধ্য বাধকতা রয়েছে। তার কোনটাই করছেনা কেয়া কসমেটিক্স।

সজিবুর রহমান পলাশ নামে এক বিনিয়োগকারী কর্পোরেট সংবাদ বলেন,“ আমি একজন মধ্যমানের কর্মচারি। ২০১৭ সালে সোনালী ইনভেস্টমেন্টের মাধ্যমে ১৮ টাকা দরে কেয়া কসমেটিক্স এর ৫০০০ শেয়ার ক্রয় করি। আমি তাদের উৎপাদন খাতের উন্নতি দেখে আশান্নিত হয়ে বিনিয়োগ করি। কিন্তু কোম্পানির বর্তমান অবস্থা নিয়ে আমি হতাশাগ্রস্থ। এবং কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ কোন প্রকার আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় আমি তাদের প্রকৃত উৎপাদন এবং অর্থ সংক্রান্ত সকল বিষয়ে অজ্ঞ রয়েছি”।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি মোঃ নুর হোসাইন কোন তথ্যই জানাইনি কর্পোরেট সংবাদকে।

প্রতিষ্ঠানটির অর্থসংক্রান্ত তথ্য গোপন রাখার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অপারেশন কর্মকর্তা সাইফুর রহমান কর্পোরেট সংবাদকে জানান, “কেয়া কসমেটিক্সের এই বিষয়ে আমাদের ব্যবস্থা চলমান আছে। আমাদের লিস্টিং ডিপার্টমেন্ট থেকে প্রতিষ্ঠান এবং কমিশন বরাবর চিঠি পাঠানো হয়েছে”।

কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কসমেটিক্সের পাশাপাশি কোম্পানিটির নিট কিম্পোজিট, কটন, ইয়াং ও স্পিনিং মিলসের ব্যবসা রয়েছে। তবে কোন খাতের ব্যবসা কত শতাংশ সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

অর্থসংক্রান্ত সকল তথ্য গোপন রাখায় কোম্পানির বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। তবে ডিএসইর তথ্য সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির মোট ঋণের পরিমান দাঁড়িয়েছে ১৮৭২ কোটি ৯৮লাখ ৩০ হাজার টাকা।

কোম্পানিটির ইতিহাসে সর্বশেষ ২০২০ সালে মাত্র এক শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। ২০১৯ সালে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগে ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ২০ শতাংশ, ২০১৬ সালে ১৮ শতাংশ, ২০১৫ সালে ২০ শতাংশ ও ২০১৪ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২১ সালে কোন লভ্যাংশ দেয়নি কেয়া কসমেটিক্স।

১৫ হাজার কোটি টাকা অনুমোদন সাপেক্ষে ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কেয়া কসমেটিক্স লিমিটেড। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১ হাজার ২ কোটি ৩০ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩২৫ টি। কোম্পানিটির মোট শেয়ারের ৪৬ দশমিক ২৭ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ৪৫ দশমিক ৫৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ।

ডিএসই তথ্য মতে, সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ইনকাম হয়েছে ০.২১ টাকা। একই সময় তার আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লস হয়েছিলো ১২.৯৪ টাকা। ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিলো ০.২৩ টাকা। একই সময় আগের বছর কোম্পানিটি সম্পদমূল্য ছিলো ০.০২ টাকা।
আজকে কোম্পানিটির শেয়ার মূল্য ২.৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৭.৩০ টাকায়।

কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৭.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ৭.২০ টাকা। এবং ক্লোজিং প্রাইস ৭.৩০ টাকা। কোম্পানিটি আজকে ১ হাজার ৫৫৭ বারে ৮১ লাখ ৭৮ হাজার ২১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বোনিম্ন ৪.৮০ টাকা থেকে সর্বোচ্চ ১১.২০ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর