শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আলোচনার মাধ্যমে সমাধান চান মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
আলোচনার মাধ্যমে সমাধান চান মন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী উভয়পক্ষকে আলোচনায় বসে সমাধানের পথ খোঁজার তাগিদ দিয়েছেন। একইসঙ্গে, প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে প্রতিনিধি পাঠিয়ে আলোচনা ফলপ্রসূ করার কথা বলেছেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এক সপ্তাহ ধরে চলমান আন্দোলন এবং আমরণ অনশন কর্মসূচির কারণে সৃষ্ট সংকট সমাধানে মন্ত্রীর বাসায় শাবিপ্রবি শিক্ষকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, ক্যাম্পাসে পুলিশি হামলা যেমন দুঃখজনক তেমনি শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনাও অনভিপ্রেত।

এদিকে, মন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন শাবিপ্রবি’র ৫ শিক্ষক। এই দলে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের শাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ দেখান শিক্ষামন্ত্রী দীপু মনি।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর