শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আলোচিত সেই নাফিজ মোহাম্মদ আলম গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১২ সময় দেখুন
আলোচিত সেই নাফিজ মোহাম্মদ আলম গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালতকর্পোরেট ক্রাইম

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ডয়েচে ভেলে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসেন তিনি।

রোববার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।

তিনি বলেন, ‘গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তারমধ্যে একটি মাদক এবং অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর