সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আশাশুনিতে লিডার্স এর উদ্যোগে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২১৫ সময় দেখুন
আশাশুনিতে লিডার্স এর উদ্যোগে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা

আজ (৬ জুলাই) সকালে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে লিডার্স এর সহযোগিতায় ৫০ জন কৃষকের মাঝে ৫৮০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানূর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাজিবুল হাসান, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য প্রমূখ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা, খরা ও ঘূর্ণিঝড় ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ সহিষ্ণু ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ সহিষ্ণু ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। যাতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের দেশে খাদ্য নিরাপত্ত্বা নিশ্চিত করা সম্ভব হয়।
প্রধান অতিথি বলেন, চিংড়ি চাষে গুটি কয়েক ব্যক্তি লাভবান হয় এবং কৃষিতে যার জমি আছে সে লাভবান হয়। চিংড়ি চাষ বাদ দিয়ে আমরা লবণ সহিষ্ণু ধান চাষ করে আগের পরিবেশ ফিরিয়ে আনতে পারি। এছাড়া ধান চাষের ফলে গবাদি পশু সহ হাঁস মুরগী পালন করে আরও লাভবান হতে পারি। এই ধান বীজ ফেলে না রেখে সবাই চাষ করব। উৎপাদন বৃদ্ধি পেলে খাদ্য ঘাটতি পূরণ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর