সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আসছে Redmi K50i স্মার্ট ফোন! ব্যাটারি লাইফ, ফিচার ও ক্যামেরা অবাক করে দেবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২১৩ সময় দেখুন
আসছে Redmi K50i স্মার্ট ফোন! ব্যাটারি লাইফ, ফিচার ও ক্যামেরা অবাক করে দেবে


#নয়াদিল্লি: Redmi ঘোষণা করেছে তারা ভারতে নিয়ে আসতে চলেছে K সিরিজের স্মার্টফোন। সংস্থার তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। Redmi-র তরফ থেকে করা ট্যুইটে লেখা হয়েছে ‘Redmi K is Back’ অর্থাৎ Redmi K আবার এসেছে ফিরে। জানা গিয়েছে, ভারতে লঞ্চ করা হতে চলেছে Redmi K50i স্মার্টফোন। এটি আসলে Redmi Note 11T Pro ফোনের ‘রিব্র্যান্ডেড’ ভার্সন। Redmi Note 11T Pro ফোনটি গত মে মাসে চিনে লঞ্চ করা হয়েছে। ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে এই Redmi K50i ফোন। কারণ এই ফোনটি ইতিমধ্যেই দেখা যাচ্ছে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন’ ওয়েবসাইটে। এক নজরে দেখে নিন Redmi K50i ফোনের সম্ভাব্য ফিচার।

Redmi K50i ফোনের ফিচার –


জানা গিয়েছে যে, Redmi K50i ব্যবহার করা হতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। Redmi K50i ফোনে থাকতে পারে ১৪৪ এইচজেড রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট, ৬৫০ নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হতে পারে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8১০০ এসওসি যা 8 জিবি র্যা ম যুক্ত। এ ছাড়াও Redmi K50i-এ থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এছাড়াও সেলফি তোলার জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

আরও পড়ুন: রাতারাতি পাকা চুল কালো হবে কী করে? হেয়ার-কালার নয়! রয়েছে ঘরোয়া সমাধান! জানুন


এর পাশাপাশি Redmi K50i ফোনে থাকতে পারে ১২8 জিবি স্টোরেজ। Redmi K50i ব্যবহার করা হতে পারে ডলবি আটমোস (Dolby Atmos) সাপোর্ট এবং ডেডিকেটেড হেডফোন জ্যাক। টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, Redmi K50i ফোনে ব্যবহার করা হতে পারে ৫,০8০ এমএএইচ ব্যাটারি যা ৬৭W ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত। Redmi K50i ফোনের ওজন ২০০ গ্রাম। জানা গিয়েছে, Redmi K50i ফোনের মাপ হতে পারে ১৬৩.৬×৭৪.৩×8.8 এমএম।


মনে করা হচ্ছে Redmi K50i ফোনে যে ফিচার ব্যবহার করা হচ্ছে তা অনেকটাই Redmi Note 11T Pro ফোনের মতো। কারণ শোনা যাচ্ছে, Redmi Note 11T Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হল Redmi K50i ফোন। সুতরাং সেই ফোনে যা যা ফিচার রয়েছে তার বেশিরভাগ ফিচারই Redmi K50i ফোনে থাকতে পারে। মে মাসে চিনে লঞ্চ করা হয়েছে Redmi Note 11T Pro ফোন।

Published by:Piya Banerjee

First published:

Tags: Redmi, Redmi k series, Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর