শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেবে শাবিপ্রবি প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২০২ সময় দেখুন
আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেবে শাবিপ্রবি প্রশাসন


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৬ জানুয়ারি) ক্যাম্পাসের ভেতরে সংঘটিত দুঃখজনক ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে চিকিৎসাজনিত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

উল্লেখ্য, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের ছাত্রীরা। আন্দোলনের তৃতীয় দিন রোববার বিকেল ৩টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ ডাকা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ-শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেটের গুলিতে অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে অবরুদ্ধ অবস্থা থেকে ভিসিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর উপাচার্যের পাশাপাশি প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর