বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

আ. লীগ নেতা টিপু ও কলেজছাত্রী হত্যায় জড়িত শ্যুটার গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১৩ সময় দেখুন
আ. লীগ নেতা টিপু ও কলেজছাত্রী হত্যায় জড়িত শ্যুটার গ্রেফতার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া প্রীতি হত্যাকাণ্ডে জড়িত শুটারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে রোববার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ডিএমপির উপকমিশনার মিডিয়া ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। এ সময় ঘটনাস্থলের পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি (২৪) গুলিতে নিহত হন। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন।

মাইক্রোবাসের ডানপাশে রিকশায় প্রীতি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

নিহত সামিয়া প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। তখন হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির গায়ে লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রীতিকে মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতেই ডিএমপির শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেটের সিগনালে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলের এক আরোহী নেমে গাড়ির মধ্যে থাকা আওয়ামী লীগ নেতা জাহিদুলের ওপর গুলি চালায়।

টার্গেটের খুব কাছ থেকে পরপর ১২ রাউন্ড গুলি করা হয়েছে। যার মধ্যে ১০টি গুলি ভেদ করে জাহিদুল ইসলাম টিপুর শরীর।

স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন।

টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর