নয়ন বাবু, নওগাঁ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর সাপাহার উপজেলা শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী (নৌকা প্রতিক) হিসেবে প্রচারনা শুরু করেছেন প্রভাষক বোরহান উদ্দীন।
সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে আগামী ইউপি নির্বাচনে সকলের ভালোবাসার মধ্য থেকে প্রভাষক বোরহান উদ্দীন-এর বিকল্প নেই। এখন থেকেই প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন তিনি- যতদিন বেঁচে আছেন জনগণের পাশে থেকে নিজেকে উৎসর্গ করতে চান। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক শুরু করেছেন তিনি।
তার জীবনে আর কিছু চাওয়ার নাই শুধু জনগণের সেবা দেওয়াই তার একমাত্র অঙ্গীকার।
দীর্ঘদিন থেকে তিনি আওয়ামী লীগের দলীয় কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে করে আসছেন। তিনি সুনামের সাথে জনগনের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জেলে সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি একজন ভালো মানুষ বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন।
প্রভাষক বোরহান উদ্দীন দলীয় মনোনয়ন পেলে (নৌকা প্রতিক) নিয়ে নির্বাচিত হলে- সরকারী ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে অসহায় ব্যক্তিদের পাশে থেকে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি এলাকার অনেক স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন! পুরো নির্বাচনী এলাকা জুড়ে রয়েছে প্রভাষক বোরহান উদ্দীনের ব্যপক সুনাম।
ছোট থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
তিনি কোন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেন নি এবং হয়রানি করেনি। তার প্রচেষ্টায় এলাকায় রাস্তাঘাট কালভার্ট, ড্রেন সহ সবকিছুর উন্নয়ন হয়েছে।
তিনি আশাবাদী, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে (১৯৯২ সাল থেকে অদ্য পর্যন্ত) জামায়াতের চেয়ারম্যান কে পরাজিত করে ইউনিয়নটি বাংলাদেশ আওয়ামী লীগকে উপহার দিবেন প্রভাষক বোরহান উদ্দীন এমনটাই বলছেন দলীয় নেতাকর্মীগণ।
তিনি নির্বাচনী এলাকার বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কাড সহ সরকারী সকল কিছু সুযোগ সুবিদা এলাকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সঠিক ভাবে।
জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভীষন-২০৪১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে প্রভাষক বোরহান উদ্দীন-এর বিষয়ে এমনটাই বলছেন এলাকার অভিজ্ঞ মহল।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমার এমপির সহযোগীতা ও পরামর্শে অদ্য পর্যন্ত শিরন্টি ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন এমনটাই বলছেন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মী সহ ইউপির সর্বস্থরের জনগণ।