শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ইউসুফ-মাজহারুলকে নিয়েই কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ সময় দেখুন
ইউসুফ-মাজহারুলকে নিয়েই কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি:

শীর্ষ দুই পদে কোন পরিবর্তন না এনেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম। এর আগেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (০৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সেক্রেটারি মাজহারুল ইসলাম।

তিনি জানান, গতকাল (৩ জানুয়ারি) রাত আটটার দিকে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই কমিটি ঘোষণা করেন।

এর আগে গতবছরের ১৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি আত্মপ্রকাশ করেন।

নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বর শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারাদেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনিত করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল (০৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর