শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইন্টারনেট সংযোগের আওতায় ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
ইন্টারনেট সংযোগের আওতায় ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গ্রামীণ ফোনের সহায়তায় ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে দেশের ৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা চালু করা হবে।

গতকাল সোমবার (২১ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবা শিক্ষা সেক্টরে এক নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার জন্য বরাদ্দকে সরকার ব্যয় মনে করে না, বরং একে ভবিষ্যতের বিনিয়োগ মনে করে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে। মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।’

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘ইন্টারনেট সেবার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জ্ঞান, দক্ষতা, মননশীলতা বৃদ্ধি পাবে। ক্রমান্বয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা চালু করা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, গ্রামীণ ফোন লিমিটেডের সিইও ইয়াছির আজমানসহ অনেকে।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর