বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান জুলাই আন্দোলনে আহতদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩

হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে পুলিশি বাধায় ফের সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা।

এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুমেলাসংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শেষ করে হাসপাতালের দিকে ফিরে যান আন্দোলনকারীরা। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। এরপর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকিয়ে দেয়।

এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সেসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।

পরে বিকেল ৪টায় সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা দেন। এরপর দুই ঘণ্টা সময় পিছিয়ে ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন।

আহতদের ৭ দাবি হলো-

১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহিদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।
২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।
৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করা।
৬. আহত এবং শহিদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা।
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করা।

সারাবাংলা/পিটিএম

অবস্থান
ইন্টার কন্টিনেন্টাল মোড়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর