বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ইপসা’র আয়োজনে জেলা পর্যায়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ বিষয়ক সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৭০ সময় দেখুন
ইপসা’র আয়োজনে জেলা পর্যায়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ বিষয়ক সভা

কক্সবাজার, ১৩ জুন ২০২৪: জেলা পর্যায়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ বিষয়ক একটি সভা আজ অরুনোদয় স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক এস.এম ফেরদৌস ইসলাম। সভাপতিত্ব করেন ইপসা উপ-পরিচালক খালেদা বেগম। সভা সঞ্চালনা করেন ইপসা কক্সবাজারের ফোকাল পার্সন মোঃ হারুন।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যীশু বড়ূয়া, প্রোগ্রাম ম্যানেজার, ইপসা। যীশু বড়ুয়া বলেন, “আমাদের সকলে মিলে উগ্নবাদ সহিংসতামুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। আমরা সকলেই এই লক্ষ্য অর্জনে কাজ করবো।”
সভায় প্রকল্পের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টস এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমের প্রকল্পের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সকল কার্যক্রম উপস্থাপিত হয়। এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনার করেন খালেদা বেগম, উপ-পরিচালক, ইপসা।

প্রধান অতিথি এস.এম ফেরদৌস ইসলাম তার বক্তব্যে বলেন, “উগ্রবাদ ও সহিংসতা আমাদের সমাজের সকলের জন্য একটি নেতিবাচক দিক ও বড় হুমকি।সকলের সম্মিলিত প্রচেষ্টা বিশেষ করে স্থায়ীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে এই হুমকি ইতিবাচকভাবে আমরা মোকাবেলায় করতে পারি। সরকার ও স্থানীয় সরকার এই হুমকি মোকাবেলায় দৃঢ়প্রতিজ্ঞ।”

সভায় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, সদর, ঈদগাও মহেশখালী, রামু ও চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক, ইপসা প্রতিনিধিবৃন্দ। সভায় উপস্থিত স্থানীয় সরকার প্রতিনিধিরা উগ্রবাদ ও সহিংসতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে:
• সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো
• উগ্রবাদ বিরোধী কমিটি গঠন
• গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি
• আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা বৃদ্ধি
• ধর্মী নেতাদের মাধ্যমে প্রচারণা ইত্যাদি।
সভাপতি খালেদা বেগম বলেন, “ইপসা উগ্রবাদ ও সহিংসতা নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা বিভিন্ন প্রোগ্রাম ও কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছি এবং সহিংসতা নিরসনে কাজ করছি। স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর