স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে” চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পে”র আওতায় কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের আয় মুলক কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে- পরিচালিত কম্পিউটার, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ে মোট ২৫(পছিশ)জন নারী-পুরুষ দীর্ঘ মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সফল ভাবে সম্পন্ন করেছেন। উক্ত দীর্ঘ মেয়াদী “সেলাই প্রশিক্ষণ কোর্স ” সফল ভাবে সম্পন্ন করা ১০(দশ)জন নারীদের প্রশিক্ষণ অপরবর্তী সেলাই মেশিন বিতরণ করা হয়। অদ্য ১৮ এপ্রিল’২২ বাস্তবায়নকারী সংস্থা ইপসা’র আয়োজনে কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক জনাব,সুব্রত বিশ্বাস, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, রফিক আহমেদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মোঃ নুর ছিদ্দিক।
অন্যান্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কক্সবাজার সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিবগন, সাংবাদিক,বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থার প্রতিনিধি ও সেলাই মেশিন গ্রহীতা সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করছেন ইপসা সিভিক প্রকল্পের কক্সবাজার সদর টিম।