অদ্য ২১ মে ২০২৪ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার কক্সবাজার জেলার সদর কক্সবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে কোয়ালিশন ফর ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রোমোটিং ইফেক্টিভ, রেপ্সন্সিভ, অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স ইন বাংলাদেশ (পেরি) প্রোগ্রাম আওতায় ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের শ্রম-অভিবাসনে সাব-এজেন্টদের নিয়মিতকরণ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুস সবুর ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের ফোকাল পারসন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারি পরিচালক জনাব লিটন কান্তি চৌধুরী এছাড়াও আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ, সাব-এজেন্ট, গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য, এনজিও কর্মি, ও নিরাপদ অভিবাসন এর সাথে জড়িত অন্যান্য স্টেকহোল্ডারগণ।
স্বাগত বক্তব্যে ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার, ইপসার কাজ ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যসমূহ তুলে ধরেন এবং শ্রম অভিবাসনে সাব-এজেন্টদের নিয়মিতকরণ বিষয়ক পরামর্শ সভার মূলপ্রবন্ধ পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে তুলে ধরেন মো. আব্দুস সবুর ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের ফোকাল পারসন।
অংশগ্রহণকারিদের বক্তব্য:
মো. ইসমাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন ” বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন ভিক্তিক ক্লাব এবং যুবকদের নিরাপদ অভিবাসন সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে, তারা যেন গ্রামের মানুষের সচেতন করতে পারেন। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তিনি এ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করার জন্য পরামর্শ দেন।বিদেশে দূতাবাস গুলো যেন প্রবাসিদের জন্য সঠিকভাবে কাজ করেন সেই বিষয়টি আলোচনায় তুলে ধরেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন তাদের অফিসে বিভিন্ন ধরণের প্রশিক্ষণে ব্যবস্থা আছে। বিদেশ যেতে যারা ইচ্ছুক তারা প্রশিক্ষণ নিতে পারবেন। সেলাই, বিউটিশিয়ান, বুটিক এবং মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ তাদের অফিসে দেওয়া হয় বলে তিনি জানান।
জিএমসি কমিটির সদস্য জনাব মো. সরোয়ার হোসেন বলেন সাব-এজেন্টরা যেন প্রবাসিদের কোন ধরণের প্রতারণা না করতে পারেন সেই জন্য আমরা আমাদের ইউনিয়নে কাজ করছি সচেতনামূলক। বিগত সালে যে সকল সাব-এজেন্ট প্রতারণা করেছিলো প্রবাসিদের সাথে তাদের কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন।
সাব-এজেন্ট নুরুল আমিন আতিক তার বক্তব্যে বলেন প্রবাসিদের সাগর পথে বিদেশ পাড়ি না দেবার জন্য সচেতন করেন এবং বৈধ এজেন্সির মাধ্যমে যাবার জন্য উৎসাহিত করেন। কিন্তু অনেক সাব-এজেন্ট আছেন তাদের অফিস নাই রাস্তায় ও বাড়ি বাড়ি হেঁটে কাজ করেন । সাধারণ জনগণ তাদের হাতে টাকা দেন ফলে অভিবাসন খরচ বেড়ে যায় এবং প্রতারণার সৃস্টি হয়। তিনি আরও বলেন ভিসা অনুমোদনের জন্য সরাসরি দূতাবাসে গেলে হেনস্তার শিকার হতে হয় কিন্তু দালালের মাধ্যমে গেলে দ্রুত কাজ হয়ে যায়।
কনসালটেশন মিটিং এর উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন আবু বক্কার (লিটন), ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন অভিবাসন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মি সাব-এজেন্ট ও স্টেকহোল্ডারগণ।
প্রধান অতিথির জনাব লিটন কান্তি চৌধুরী সহকারি-পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কক্সবাজার তাঁর বক্তব্যে বলেন বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবাসমূহ স্টেকহোল্ডারদের সামনে উপস্থাপন করেন। অভিবাসীদের সরকারি সেবার পাশাপাশি ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের কার্যক্রমসমূহ তুলে ধরেন এবং প্রবাসীদের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেবার জন্য ইপসাসহ সংল্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। প্রবাসিদের সচেতনা বৃদ্ধির জন্য এবং কত ধরণে সহযোগিতা পাওয়া যাবে জেলা কর্মসংস্থান অফিসে তার জন্য লিফলেট এবং গাইডলাইন অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করবেন। চিকিৎসা সহায়তা, প্রবাসীদের মৃত্যুজনিত সমস্যা, লাশ বাড়িতে প্রেরণ করা, প্রবাসি সন্তানের উপবৃত্তি, এনওসি করা, স্মার্ট কার্ড, নাম রেজিস্ট্রেশন করা, প্রবাসি কল্যাণ ব্যাংকে সুবিধা, প্রবাসি কল্যাণ ডেস্কের সেবাসহ সকল সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিক গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।
সচেতনামূলক পোস্টার লিফলেট বিতরণ করে সরকারি বেসরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সাব এজেন্ট আইন হলে আর কেউ হয়রানির সুয়োগ পাবে না। হয়রানি বা প্রতারণা করলে দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে মতামত দেন। ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের সকল কাজের সার্বিক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন।
সভার সভাপতি মো. আব্দুস সবুর ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের ফোকাল পারসন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগিতায় কামনা করে কনসালটেশন মিটিং সমাপ্তি ঘোষণা করেন।