শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইবিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
ইবিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ


ইবি করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্যে থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। আগামী ২৪ জানুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে তিন ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

তিন ইউনিটের দ্বিতীয় মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৮৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭৪ জন এবং ‘সি’ ইউনিটে ৩৬১ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে।

গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর