মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ সময় দেখুন
ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির একটি মানবিক সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৯ অক্টোবর ২০২৫) রাত ৯টার দিকে পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার লিখিত বক্তব্য পড়েন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুর উপজেলার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করার উদ্যোগ নেয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চাল, আটা, তেল, ডাল, লবণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে দরিদ্রদের পাশে দাঁড়ানোরচেষ্টা চলছে।

শাহজালাল বলেন, “এই মানবিক উদ্যোগ বাধাগ্রস্ত করার চক্রান্ত চালানো হচ্ছে স্থানীয় কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহল দ্বারা। তারা শুধুমাত্র কার্যক্রমে ব্যাঘাতই ঘটাচ্ছে না, আমাদের দলে কর্মরত নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যেখানে থেকে পণ্য সংগ্রহ করেছি সেখানকার ব্যবসায়ীদের ওপরও হুমকি ও লুটপাটের চেষ্টা করেছে।” তিনি অভিযোগ করেন, ব্যক্তিগতভাবে কমিটির সভাপতিকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে।

শাহজালাল সরকার আরও বলেন, তারা ধানের শীষকে উন্নয়নের প্রতীক হিসেবে ধরে নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন এবং কোন ভয়-ভিত্তি, হুমকি বা লুটপাট তাদের সেবা গ্রহণে বাধা দিতে পারবে না। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়ে বলেন, যারা এই কার্যক্রমে বাধা তৈরি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কমিটির নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পাশাপাশি তিনি ইসলামপুরবাসীর কাছে অনুরোধ করেন, সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করে এলাকার উন্নয়নে সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিয়া এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ যাচাইয়ের জন্য প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর