বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ই-ক্যাব নির্বাচনে ইঞ্জিঃ আবদুল আজিজ এর নেতৃত্বে ঐক্য প্যানেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৭২ সময় দেখুন
ই-ক্যাব নির্বাচনে ইঞ্জিঃ আবদুল আজিজ এর নেতৃত্বে ঐক্য প্যানেল


ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনে পরিচালক ৯টি পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩১ জন প্রার্থী। এরই মধ্যে প্রকাশ হয়েছে ৩টি প্যানেলের নাম। অগ্রগামী ও চেঞ্জমেকার্সের পর গতকাল মঙ্গলবার আত্মপ্রকাশ করেছে ঐক্য নামে আরেকটি প্যানেল।

সদ্য গঠিত ঐক্য প্যানেলে আছেন, প্রকৌশলী আব্দুল আজিজ (যাচাই.কম লিঃ), মোঃ তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), তৌহিদা হায়দার (মেনসেন মিডিয়া), মোঃ আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (ক্রাফটস ম্যান সলুশন), সামদানী তাব্রীজ (র‌্যাপিডো ডেলিভারিস), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড (স্কুপ), মোঃ ছোফায়েত মাহমুদ (এস এম ইন্টারন্যাশনাল) এবং মোঃ সেলিম শেখ (নুরতাজ বাংলাদেশ লিমিটেড)।

ঐক্য প্যানেলের নেতৃত্বদানকারী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমরা আসন্ন ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদপ্রার্থী। উদ্যোক্তাদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যের সাথে থেকে এগিয়ে চলতে চাই একসাথে। আমাদের টিম ঐক্যকে ভোট দিয়ে সমর্থন করুন’। তারা আরও বলেন, ‘দক্ষ দেখে পক্ষ নিন, ঐক্যের সকলকে ভোট দিন’।

 

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর