শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা চায় অধ্যক্ষ পরিষদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৭৯ সময় দেখুন
ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা চায় অধ্যক্ষ পরিষদ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ। এসব দাবি উত্থাপন করে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নূর হোসেন বলেন, সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন বৈষম্যসহ শিক্ষক অবমূল্যায়ন বন্ধ করতে হবে। একইসঙ্গে শিক্ষাকে বর্তমান বিশ্বের উপযোগী করে তুলতে হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ পরিষদের নেতারা ছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। আসন্ন ঈদের আগেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যেন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, এমপিওভুক্ত বেসরকারি কলেজে সরকারি কলেজের শিক্ষকদের অধ্যক্ষ পদে প্রেষণে দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে। যেসব এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মাউশি ও শিক্ষা বোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদের মতো যোগ্যতার ভিত্তিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি।

অধ্যক্ষ মোনতাজ উদ্দিন আরও বলেন, অনার্স-মাস্টার্সের শিক্ষকসহ সব স্তরের নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে। প্রভাষকদের ১২ ও ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকাসাপেক্ষে আগের মতো অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে অধ্যক্ষ নিয়োগ জটিলতা দূর করতে হবে। শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে উন্নীত হলে অধ্যক্ষদের পঞ্চম গ্রেডে বেতন দিতে হবে। অধ্যক্ষসহ সব শিক্ষককে ছয় মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না মর্মে হাইকোর্টের রায় অনুসারে অতি দ্রুত সরকারি গেজেট প্রকাশ করতে হবে।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর