রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Ask About His Fourth Wedding’: Aamir Khan Trolled Over Third Marriage To Gauri Spratt Under KBC 18 Promos | Bollywood News FIFA hits back at ‘concerted effort’ to undermine Gianni Infantino amid fresh allegations | Football News রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক হবে ১১ দলীয় বৈঠকে নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস হাসিনা কার্ড খেলবেন, আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের

ঈদের আগে সিলেটে ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা ২৯ মে থেকে ঢাকা-সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।

সংস্থাটির বিমান ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং সিলেট থেকে ফিরতি বিমান সকাল ৮টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫০ মিনিটে ছাড়বে। বুধবার এক বিবৃতিতে এয়ারলাইনটি একথা জানিয়েছে।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। ফ্লাইট ঘাটতির কারণে আমরা এই রুটে কার্যক্রম সাময়িক স্থগিত করতে বাধ্য হয়েছি। আমাদের বহর এখন স্থিতিশীল থাকায়, পুনরায় নিয়মিতভাবে ফ্লাইট চালু হবে।

২০২২ সালের ২৪ নভেম্বর এয়ার অ্যাস্ট্রা অভ্যন্তরীণ কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন চারটি, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে পাঁচটি ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।

এয়ারলাইনটি চারটি এটিআর ৭২-৬০০ বিমানের একটি বহর পরিচালনা করে- যা আঞ্চলিক কার্যক্রমে নিরাপত্তা ও দক্ষতার জন্য পরিচিত।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom