শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

উচ্চ শিক্ষার সব সেবা ডিজিটালাইজড করা হবে: ইউজিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
উচ্চ শিক্ষার সব সেবা ডিজিটালাইজড করা হবে: ইউজিসি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের বিশ্ববিদ্যালয় ও ইউজিসি’র সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় ও ইউজিসি’র সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সব সেবা শতভাগ ডিজিটালাইজড করা হবে।

রোববার (২০ মার্চ) ইউজিসি’র ২০২১-২০২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সভায় অধ্যাপক আলমগীর উচ্চ শিক্ষা সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদেরকে উদ্ভাবন, সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

চতুর্থ শিল্প বিপ্লবে উচ্চ শিক্ষা খাতের চ্যালেঞ্জ ও প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে শ্রম ও চাকরির বাজারে ব্যাপক প্রতিযোগিতা তৈরি হবে। এক্ষেত্রে যন্ত্র মানুষের স্থান দখল করে নিলেও মেধা, দক্ষতা ও সক্ষমতা দিয়ে মানুষই সবকিছু নিয়ন্ত্রণ করবে। কাজেই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চ শিক্ষা স্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো, গ্র্যাজুয়েটদের দক্ষতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রেনিং বিভাগের পরিচালক মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।

সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে সেবা সহজীকরণ, গুণগত সেবা প্রদান এবং সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন এটুআই কনসালট্যান্ট (উপসচিব) জিয়াউর রহমান। প্রশিক্ষণে ইউজিসি’র বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর