শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি

উত্তরায় বিমান বিধ্বস্ত : আহতদের দেখতে বার্ন ইউনিটে মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যান্টিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে।  নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে, কেউ কেউ আশেপাশের রুম থেকে দৌড়ে মাঠে ছুটে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবক-স্বজনরা ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। কলেজের প্রবেশপথে ও আশপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয়।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom