বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

উত্তরা ফাইন্যান্সে ১২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১১১ সময় দেখুন
উত্তরা ফাইন্যান্সে ১২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদে ১২ জন স্বতন্ত্র পরিচালক মনোনয়ন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আমানতদারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের লক্ষে এই স্বতন্ত্র পরিচালকদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। এর আগে কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিএসইসিকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ব্যাংকের চিঠির বিষয়ে উল্লেখ করে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে উত্তরা ফাইন্যান্সের আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালনে একজন অতিরিক্তসহ যোগ্য মোট ১২ জন ব্যক্তির একটি তালিকা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ পাঠানো হয়েছে। তাই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছে বিএসইসি।

বিএসইসির নির্ধারণ করা ব্যক্তিরা হলেন- একাডেমিক প্লাস ইকোনোমিস্টের প্রস্তাবিত চেয়ারম্যান ড. সৈয়দ ফরহাত আনোয়ার, ডিজিটাল ব্যাংকিংয়ের অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, প্রশাসন ও গভর্নেন্সের মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, ল এনফোর্সিং এজেন্সির মো. মইনুর চৌধুরী, অ্যাকাউন্টিংয়ের মাহফুজুল হক, চার্টার্ড অ্যাকাউন্টেট মো. মাহমুদ হোসাইন, অর্থনীতিবিদ মাহবুব উজ জামান, চার্টার্ড অ্যাকাউন্টেট এবং ফিন্যান্সিয়াল স্পেশালিস্ট মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেট মোহাম্মদ মনিরুজ্জামান, বিজনেস ল’র কাওসার আহমেদ, ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এর আগে, ২৩ জুন উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

উত্তরা ফাইন্যান্স থেকে অর্থ আত্মসাৎ, অর্থ আত্মসাতে অন্যদের সহায়তা ও আর্থিক প্রতিবেদনে তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার বিরুদ্ধে এসব অনিয়ম প্রথমে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে, পরে নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান রহমান হকের (কেপিএমজি) প্রতিবেদনেও উঠে আসে।

বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া অপসারণের চিঠিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ২০(৩) ধারার আওতায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে বিশেষ নিরীক্ষা সম্পাদনের জন্য নিযুক্ত সিএ ফার্ম রহমান রহমান হকের (কেপিএমজি) করা বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে সংঘটিত ব্যাপক আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থেকে প্রতিষ্ঠান ও আমানতদারীদের জন্য ক্ষতি করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ হতে অপসারণ করা হল। পাশাপাশি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা ফাইন্যান্সকে পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরা ফাইন্যান্স ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্ত।মানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির পরিশোধের মূলধন ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৪ টি। এরমধ্যে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকের হাতে ৪২ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের কাছে আছে ৩২ দশমিক ৫১ শতাংশ এবং বিদেশিদের কাছে রয়েছে ৭ দশমিক ৮২ শতাংশ শেয়ার। এ ছাড়া বাকি ১৭ দশমিক ২৩ শেয়ারের মালিক সাধারণ বিনিয়োগকারীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর