বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

উদ্যোক্তা উন্নয়নে একসাথে কাজ করবে আইসিটি বিভাগ, ই-ক্যাব ও উই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫০ সময় দেখুন
উদ্যোক্তা উন্নয়নে একসাথে কাজ করবে আইসিটি বিভাগ, ই-ক্যাব ও উই


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছন, ই-কমার্স ইকো সিস্টেমের ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ভবিষ্যতে একসাথে কাজ করবে আইসিটি বিভাগ, ই-ক্যাব ও উই। বুধবার আইসিটি প্রতিমন্ত্রীর সাথে আগারগাঁওয়ে নিজ দফতরে ই-ক্যাবের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ই-ক্যাব শমী কায়সারের নেতৃত্বে বিগত সাড়ে ৪ বছর ধরে সফলতার সাথে কাজ করে বেশকিছু সফল উদ্যোগ নিয়েছে যার মধ্যে রয়েছে লকডাউনে ব্যবসা সচল রাখা, ডিজিটাল হাট, মানবসেবা, টিসিবি পণ্য অনলাইনে বিক্রি, অনলাইন আমমেলা ইত্যাদি। আইসিটি বিভাগ ই-ক্যাবের বিভিন্ন কার্যক্রমের সাথে সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে বলে তিনি জানান।

তিনি বলেন, ই-কমার্স স্টার্টআপগুলো যাতে নিজেদের ব্যবসাকে সফল ভাবে এগিয়ে নিতে পারেন সেজন্য তাদের কো-ওয়ার্কিং স্পেস দেয়া হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে আইসিটি বিভাগ ই-ক্যাব, উই এবং আরো কয়েকটি সংগঠনের প্রাথমিকভাবে ৬শ নারী উদ্যোক্তাদের জন্য সিডফান্ড চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর সাথে যুক্ত হবে স্টার্টআপদের জন্য কো-ওয়ার্কিং স্পেস বলে তিনি জানান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom