বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ সময় দেখুন
ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ১৯ কোটি ৫২ লক্ষ ৮৩ হাজার ৮১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৭২ কোটি ৬০ লক্ষ ৪৭ হাজার ৭৪ টাকা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৭৩.৪২ পয়েন্ট বেড়ে ৬৭৪২.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৭০ পয়েন্ট বেড়ে ২৫২৩.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.৮৪ পয়েন্ট বেড়ে ১৪৩১.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, বিএসসি, এশিয়া ইন্সুঃ, সোনালি পেপার, ওয়ান ব্যাংক লিঃ, ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, বীকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও জিএসপি ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আলিফ ইন্ডাঃ, বিএসসি, হামিদ ফেব্রিক্স, ঢাকা ডাইং, সেলভো কেমিক্যাল, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মি. ফা., আমান কটন, ড্রাগন সোয়েটার, আইসিবি এম্পøয়ী প্রভিডেন্ড মি. ফা-১, স্কীম-১ ও মালেক স্পিনিং।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সাভার রিফ্রেক্টরীজ, এশিয়া ইন্সুঃ, এএমসিএল (প্রাণ), ইস্টার্ণ কেবলস, প্রভাতী ইন্সুঃ, ফার্মা এইড, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, জুট স্পিনার্স, আইএফআইএল ইসলামি মি. ফা-১ ও এটলাস বাংলা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৪১০৩০৫০০১৮৩৩.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর