বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

এআইবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এর লেনদেন শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
এআইবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এর লেনদেন শুরু – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র আনয়নের জন্য বিএসইসি ও ডিএসই যৌথভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আইপিও এর মাধ্যমে বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হচ্ছে। এ পদ্ধতিতে তালিকাভুক্তির ফলে বন্ড মার্কেট আরও শক্তিশালী হবে এবং পুঁজিবাজারে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

রোববার (৫ ডিসেম্বর) এআইবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ডের তালিকাভুক্তকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক। কারণ এই বন্ডটি হলো প্রথম বন্ড যার মোট ১০% স্টক এক্সচেঞ্জের ইলেক্টোনিক সাবসক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল লতিফ এবং আল আরাফাহ্ ইসলামি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএম-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বন্ডে বিনিয়োগ ইক্যুইটির চেয়ে বেশি নিরাপদ। ব্যাংকিং সেক্টরের চেয়ে বন্ডে বিনিয়োগ রিটার্ন বেশি। যা বিনিয়োগকারীদের ব্যাংকের স্থায়ী আমানতের বদলে বন্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করবে। এক্সচেঞ্জে বন্ডের তালিকাভুক্তির ফলে এর তারল্য সৃষ্টিতে সহায়তা করে যা বিনিয়োগকারীদের পার্পিচ্যুয়াল বন্ডে বিনিয়োগে আগ্রহী করবে। একটি শক্তিশালী বন্ডের বাজার তৈরী করতে জনসাধারনের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।

এছাড়াও, সরকারের নীতি সহায়তা এবং বন্ডের কূপন রিটার্নের উপর কর-অবকাশের মত প্রণোদনা বাংলাদেশে একটি কার্যকর বন্ড মার্কেট গড়ে তুলতে সহায়তা করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর