স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে রোববার (১৩ ফেব্রুয়ারি)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর এইচএসসি এবং সমমানের পরীক্ষা শেষ হয়। সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘণ্টা করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
সারাবাংলা/টিএস/একেএম