স্টাফ রিপোর্টার: হ্নদয়ে মানবসেবা কে ধারণ করে সকল শ্রেণী পেশার নাগরিকের অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। ছোট-বড় সকল মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শোনা, সমাধানের চেষ্টা করা এবং সকল প্রয়োজনে নাগরিকদের পাশে থেকে নিজেকে দক্ষ ও বিপুল জনপ্রিয়তা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এই চেয়ারম্যান।
জানা যায়, চেয়ারম্যান নজরুলের বড় ভাই আলহাজ্ব জহির রায়হান এর অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায়; বন্যা সহ যেকোন সংকটে নিজেকে মানুষের সেবায় সমর্পন করেন এই ইউপি চেয়ারম্যান। বিশেষতঃ করোনা সংকটে যখন অনেককেই দূরে থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে সেখানে তিনি নিজের জীবনের মায়া না করে মানুষের পাশে সশরীরে করোনাকালীন কার্যক্রম তদারকির করেছেন এবং মানুষের কাছে খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন। প্রতিদিন নিজের অফিসে বা বাসায় মানুষের অভাব অভিযোগ শুনছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। অনেকের মতে, চলতি অপরাজনীতির এক বিপরীত চরিত্র এই চেয়ারম্যান নজরুল।
দল-মত নির্বিশেষে সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করায় অন্যান্য ইউনিয়ন পরিষদ যখন ৫ ই আগস্টের পরে চেয়ারম্যানরা লাপাত্তা ঠিক তখন তিনি প্রতিদিন ই ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা দিতে ছুটে আসতেন। এখনও তিনি মানুষের ভালোবাসায় নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান হওয়ার আগে দক্ষতার সাথে তার বড় ভাই আলহাজ্ব জহির রায়হানের অনুপ্রেরণায় অবহেলিত, বঞ্চিত, অনুন্নত ও বৈষম্যের শিকার ইউনিয়নবাসীকে দেখিয়েছেন নতুন নতুন স্বপ্ন। । শতশত অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে অসহায় মানুষের পাশে থেকেছেন।
অন্যান্য ইউপি চেয়ারম্যানরা যখন নিজেদের পকেট ভারিতে ছিলেন ব্যস্ত ঠিক তখন এই চেয়ারম্যান ছিলেন ব্যতিক্রমী। নিজের ব্যবসায়িক লাভের টাকা দিয়ে এবং তার বড় ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যদের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে অটো রিক্সা বিতরণ সহ নানা সামাজিক কাজে অবদান রেখেছেন। নিজেকে একজন চেয়ারম্যান পরিচয়ে পরিচয় দিতে তিনি পছন্দ করেন না, সর্বদা একজন সেবক, স্বেচ্ছাসেবক পরিচয় দিতে পছন্দ করেন।
এমন বিচক্ষণ ও মানবিক চেয়ারম্যান পেয়ে খুশি ইয়নিয়নবাসী। উক্ত ইউনিয়নের এক নাগরিক বলেন, এমন চেয়ারম্যান পেয়েছি; তা আমাদের সৌভাগ্য। যখন অন্যান্য ইউনিয়ন পরিষদ ভরাডুবিতে তখন আমাদের চেয়ারম্যান নজরুল প্রতিদিন ই ইউনিয়ন পরিষদে আসেন। কারণ ওনার কোনো পিছুটান নেই; হারানোর ভয় নেই। চেয়ারম্যান নজরুলকে আমাদের বারবার, সবসময় ই প্রয়োজন।