শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

একাদশ শ্রেণিতে ভর্তি হতে চতুর্থ ধাপের আবেদন শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯২ সময় দেখুন
একাদশ শ্রেণিতে ভর্তি হতে চতুর্থ ধাপের আবেদন শুরু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: একাদশ শ্রেণিতে এখনও যারা ভর্তি হয়নি তাদের ভর্তির সুযোগ দিতে চতুর্থ ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

এর আগে গেল ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। পরে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এবং ১৫ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছিল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে অনলাইন মাধ্যমে শুরু হওয়া চতুর্থ ধাপের আবেদন আগামীকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত করতে পারবেন শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (চতুর্থ ধাপে) আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সময়সূচি অনুসরণ করতে বলা হলো। চতুর্থ ধাপে অনলাইনে আবেদন ও সফটওয়্যারের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তরফ থেকে জানানো হয়, আবেদন গ্রহণ শুরু হবে ২৬ ফেব্রুয়ারি, আর শেষ হবে ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায়। আবেদন যাচাই বাছাই করা হবে ২৮ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হবে ১ মার্চ রাত ৮টায়। শিক্ষার্থীর সিলেকশন ও নিশ্চায়ন এবং ভর্তি ২ মার্চ থেকে ৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেও সারাদেশে ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী এখনও ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া এক হাজার ৩০০ জন শিক্ষার্থী রয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী এখনও পর্যন্ত আবেদন করেছেন। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর