শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

এক গ্লাস গ্রিন জুসেই বাজিমাত! পরিণীতি ফাঁস করলেন তাঁর ডায়েট পানীয়ের রেসিপি– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
এক গ্লাস গ্রিন জুসেই বাজিমাত! পরিণীতি ফাঁস করলেন তাঁর ডায়েট পানীয়ের রেসিপি– News18 Bangla


#মুম্বই: সেলেবদের ডায়েট নিয়ে বরাবরই অনুরাগীরা কৌতুহলী হয়ে থাকেন। সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়াও (Parineeti Chopra) তাঁর ডায়েটের এক বিশেষ পানীয়ের কথা ফাঁস করলেন। জানালেন সেই পানীয় তৈরির প্রক্রিয়াও। পরিণীতির ডায়েটে এই গ্রিন জুস নতুন সংযোজন। ফিটনেস নিয়ে এর আগেও অভিনেত্রী একাধিকবার কথা বলেছেন। কীভাবে ওজন কমিয়েছেন সে কথাও জানিয়েছেন তিনি। কিন্তু আজকাল তাঁর ফিটনেস ডায়েটে বাজিমাত করছে এই গ্রিন জুস। ইনস্টাগ্রামে ‘Ask Me Anything’ সেশনে এই গ্রিন জুসের কথা প্রকাশ্যে আনেন পরিণীতি।

এক অনুরাগীর প্রশ্নের উত্তরেই পরিণীতি জানান এই গ্রিন জুস তিনি তাঁর ডায়েটে সম্প্রতি যোগ করেছেন। এই গ্রিন জুসের মধ্যে রয়েছে পালং শাক, বিট, কমলা লেবু, পুদিনা। কখনও প্রয়োজনে লেবুও ব্যবহার করেন বলে জানিয়েছেন পরিণীতি।

কীভাবে বানাবেন এই গ্রিন জুস? সমস্ত উপকরণগুলিকে মিক্সার গ্রাইন্ডার মিশিয়ে নিতে হবে। জুস তৈরি হয়ে গেলে তাতে লেবু দেওয়া যেতে পারে। তবে সঙ্গে সঙ্গেই খেতে হবে এই জুস।

এই জুস খেলে কী কী উপকারিতা মিলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন রক্তাল্পতা এড়াতে এই জুস খুবই কার্যকরী। কমলালেবু ও লেবু থাকায় শরীরে ভিটামিন সি-ও যুক্ত হয়। এছাড়া এই পুষ্টিকর জুস নিয়মিত খেলে হাই প্রেশার থেকে দূরে থাকা সম্ভব। শরীরে অক্সিজেন চলাচলও সহজে হয়। এছাড়া শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এই জুস। ফলে ত্বকও থাকে ঝকঝকে।

তবে শুধু ডায়েট নয়। পাশাপাশি শরীরচর্চাও করেন পরিণীতি। নিজেই অভিনেত্রী জানিয়েছেন তিনি সাঁতার কাটতে পছন্দ করেন। এছাড়া ওয়ার্কআউটের ছবিও শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য গত মার্চ মাস থেকে তিনি তুরষ্কে রয়েছেন ছবির শ্যুটিং এর জন্য।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom