শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

এবার সামনে আসলেন জবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
এবার সামনে আসলেন জবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি

শশী, জবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে আসলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে মুঠোফোনে নিজেদের পরিচয়ের সত্যতা জানিয়েছেন সভাপতি ইকবাল হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের (১১ ব্যাচ) শিক্ষার্থী ইকবাল হোসেন শিকদার এর আগে তিনি বিভাগে সাফওয়ান ডাকনামে পরিচিত ছিলেন ও সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থী আসাদুল ইসলাম। সভাপতি ইকবাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মো. ইব্রাহীম আলী। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পরবর্তীতে জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর