রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

এমটিবির এজিএম সম্পন্ন, ১০% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
এমটিবির এজিএম সম্পন্ন, ১০% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ ওয়াকিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ, হেদায়েত উল্লাহ, রাশেদ আহমেদ চৌধুরী, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, প্রকৌশলী মোঃ ওমর ফারুক (খাজা নারগিস হোসেনের প্রতিনিধি), আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ আমিনুল হক, এফসিএ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২০ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ এবং বার্ষিক আর্থিক প্রতিবেদনসহ সব এজেন্ডা অনুমোদন করেন।

এজিএমে জানানো হয়, ২০২০ সালে এমটিবি’র কর পরবর্তী নীট মুনাফা হয় ৯৭০.৩৯ মিলিয়ন টাকা এবং এমটিবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩১ টাকা। পূর্বের বছরের তুলনায় ২০২০ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ৪.৮১ শতাংশ, আমানতের পরিমাণ লোপ পায় ০.৪৩ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ৭.৪৬ শতাংশ।মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯২ শতাংশ।

বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৮টি শাখা, ৩২টি উপ-শাখা, ৩১২টি এটিএম বুথ সহ ৬টি সিআরএম বুথ, ৪টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৬৪টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,২২০টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর