নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১৩ ডিসেম্বর, মঙ্গলবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ২০ পয়সা।






