শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এমসিকিউ পদ্ধতিতেই রাবির ভর্তি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৬২ সময় দেখুন
এমসিকিউ পদ্ধতিতেই রাবির ভর্তি পরীক্ষা


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গতবারের মত এবারও শুধু ১০০টি বহুনির্বচনী (এমসিকিউ) প্রশ্নে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরীক্ষায় দ্বিতীয়বার অর্থাৎ ২০২০ সালে পাস করা শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

সোমবার (১১ এপ্রিল) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসাইন।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগগুলোর সভাপতি, হল প্রভোস্টসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আসলাম হোসাইন বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং এতে আবেদন ফি লাগবে ৫৫ টাকা। বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন ১৫ মে থেকে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত এতে সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ বছর এ (মানবিক), বি (বাণিজ্য) ও সি (বিজ্ঞান) এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটের পরীক্ষায় চারটি গ্রুপের প্রতিটিতে ১৮ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবেন। অর্থাৎ প্রতি ইউনিটে সর্বমোট ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। ১ম গ্রুপের পরীক্ষা সকাল ৯টা-১০টা; ২য় গ্রুপ সকাল ১১টা-দুপুর ১২ টা; ৩য় গ্রুপ দুপুর ১টা-২টা এবং ৪র্থ গ্রুপ বিকেল ৩.৩০-৪.৩০ টা পর্যন্ত।’

প্রথম দিন অর্থাৎ ২৭ জুলাই সোমবার সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি যুদ্ধ শুরু হবে। পরের দিন ২৬ জুলাই মঙ্গলবার এ (মানবিক) ইউনিটের ও শেষের দিন ২৭ জুলাই বুধবার বি ( বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দিয়ে শেষ হবে।

কোন ইউনিটে কত জিপিএ থাকতে হবে

এ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.০০সহ দুটি মিলিয়ে ন্যূনতম ৭ থাকতে হবে। বি ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০সহ দুটি মিলিয়ে ন্যূনতম ৭.৫০ থাকতে হবে। সি ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০সহ দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে।

এছাড়াও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বি ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট ৭.৫০ থাকতে হবে।

উল্লেখ্য, ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এ পাওয়া যাবে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর