শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

এসএসসি-এইচএসসিতে থাকছে না নির্বাচনি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
এসএসসি-এইচএসসিতে থাকছে না নির্বাচনি পরীক্ষা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এ বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষায় থাকছে না নির্বাচনি পরীক্ষা তথা টেস্ট পরীক্ষা। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগের বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থাকছে না। অর্থাৎ এসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না।

বোর্ড আরও বলছে, এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল অংশে বরাদ্দ থাকবে ৩০ নম্বর। এই অংশে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের। আর নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের।

এছাড়া মানবিক বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সৃজনশীল অংশে থাকবে ৪০ নম্বর। এখানে উত্তর দিতে হবে চারটি প্রশ্নের। এর বাইরে নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের। তবে কোনো বিষয়ের প্রথম পত্র ৫৫ নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরের। দুই পত্র মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর