সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, এইচএসসি শুরু নভেম্বরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, এইচএসসি শুরু নভেম্বরে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সিলেটসহ সারাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে বই পাঠানো সম্ভব। আমরা বলেছিলাম আগস্টের মাঝামাঝি পরীক্ষা নিতে পারব। পূর্বাভাস রয়েছে— ওই সময়ে বন্যা হতে পারে। সে জন্য আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি পরীক্ষা নিতে চাই। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৫ সেপ্টেম্বর এসএসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ জুন যে কাঠামো তৈরি করা হয়েছিল পরীক্ষা নিতে সেটিতে কোনো পরিবর্তন আসবে না। তবে সময়ের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা ২৪ জুলাই বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।’

মন্ত্রী জানান, সিলেটে এসএসসি পর্যায়ে ৬৮২ সেট বই লাগবে। সুনামগঞ্জে ১০ হাজার ৫৮৬ সেট বই দেওয়া হবে। এসএসসি, এইচএসসি, ভোকেশনাল ও সমমান পর্যায় সব মিলে সিলেটে বই প্রয়োজন হবে ২৫ হাজার ৬০১ টি আর সুনামগঞ্জে ৭৬ হাজার ৮৯৯টি বই।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যার কারণে বন্যা কবলিত এলাকায় শিখন ঘাটতি হয়েছে। এরই মধ্যে একটা প্রতিবেদন পেয়েছি, সার্বিক বিষয়ে এ ঘাটতি কাটিয়ে উঠতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও জানান, করোনা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা গ্রহণে যে সময়ের হেরফের হয়েছে তা পরের বছর ধীরে ধীরে সমন্বয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘বরাবরের মতো এবারও পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি ও দাখিল পরীক্ষা হওয়ার কথা ছিল। বন্যার কারণে তা স্থগিত করতে হয়।

সারাবাংলা/টিএস/জেআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর