শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় থাকছে ‘ঘ’ ইউনিট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় থাকছে ‘ঘ’ ইউনিট


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: নানা আলোচনা-সমালোচনা সাপেক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আপাতত চলতি বছরের জন্য ওই ইউনিটে ভর্তি পরীক্ষা বহাল রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিকেলে অনুষ্ঠেয় সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, এর আগে ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত হয়৷ এর পরিপ্রেক্ষিতে বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।

অধ্যাপক জিয়া রহমান জানান, আগামী বছর থেকে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সে প্রক্রিয়ায় পরিবর্তন করা হবে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘চ’এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ‘ঘ’ ইউনিট থাকছে না।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে সর্বমহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরাই এর বিরোধিতা করেন। বাতিল না করতে আন্দোলন ও আলোচনার জন্য দুটি কমিটিও গঠন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আগের সিন্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/আরআইআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর