রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ওমরাহ পালনে সৌদি আরব গেছেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ সময় দেখুন
ওমরাহ পালনে সৌদি আরব গেছেন জামায়াত আমির


ঢাকা: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

জামায়াত আমিরের সফরসঙ্গী তার ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম জানান, এর আগে লন্ডন সফরের সময় জামায়াত আমিরের ওমরা পালনের কথা ছিল। শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন। আগের সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন।

তিনি আরও জানান, জামায়াত আমির ঢাকা থেকে সরাসরি মদিনার ফ্লাইটে বুধবার রাতে সেখানে পৌঁছান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তিনি মক্কায় পৌঁছাবেন এবং ওমরাহ পালন করবেন।

তারপর সেখান থেকে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেদ্দা হয়ে দেশের উদ্দেশে রওনা করবেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর