বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ওমিক্রনের উদ্বেগ উড়িয়ে দিয়ে উত্থানের ধারাবাহিকতায় পুঁজিবাজার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৬২ সময় দেখুন
ওমিক্রনের উদ্বেগ উড়িয়ে দিয়ে উত্থানের ধারাবাহিকতায় পুঁজিবাজার – Corporate Sangbad


শেয়ার বাজার

হেলাল সাজওয়াল; বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিনেও বেড়েছে ডিএসই ও সিএসইর সূচক, টানা পাঁচ দিনের ক্রমবর্ধমান উর্দ্ধমুখি লেনদেনের পর, ০৬ জানুয়ারি পুঁজিবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স, বৃহস্পতিবার বিকালে লেনদেনের শেষ ঘণ্টার পর পয়েন্টে ৫৭.৫১ বা ০.৮৩ শতাংশ বেড়ে ৬৯৮৭.৪৫-এ দাঁড়িয়েছে। অন্য দুটি সূচকও আশাবাদী প্রবণতা দেখিয়েছে আজ দেশের শীর্ষ শেয়ার বাজার ডিএসই। ব্লুু চিপস সমন্বিত ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২৬০৩ পয়েন্টে পৌঁছেছে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ৮.৪৬ পয়েন্ট লাফিয়ে ১,৪৭২ এ দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলেছেন, দেশে ক্রমবর্ধমান কোভিড-১৯’র উদ্বেগকে পাশ কাটিয়ে দেশের পুঁজিবাজার যেভাবে উত্থানে ধারাবাহিক হতে চলেছে এ কারনে বিনিয়োগকারীরা তাদের মূলধন খাটাতে আশাবাদী হবেন। তারা বলেন, বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ অব্যাহত রাখলে কোভিড-১৯ এর ওমিক্রন এর প্রভাব ততটা ধ্বংসাত্মক হবে না যতটা আগে ভাবা হয়েছিলো।

ডিএসই ট্রেডিং ফ্লোরেবৃহস্পতিবারে লেনদেন হওয়া ইস্যু গুলির মধ্যে মোট ৩৭৮ টি কোম্পানির ৩৭৭৭৬১৮৩৮টি শেয়ার ২৫৫০৪৫ বারে লেনদেন হয়। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে মূল্যবৃদ্ধি পেয়েছে ১৬৪টি কোম্পানির শেয়ার, কমেছে ১৭৯টি কোম্পানির শেয়ার আর অপরিবর্তিত ছিলো ৩৫টি কোম্পানির শেয়ারের মূল্য। এদিন টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১৬৮৩৪.৭৬৮মিলিয়ন টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) বেড়ে ২০৪৯৫ এ দাঁড়িয়েছে, যেখানে সিলেক্টিভ ক্যাটাগরি সূচক – সিএসসিএক্স বেড়ে ১২,৩১০-এ পৌঁছেছে। এছাড়া সিএসআই বেড়ে ১২৬৫, সিএসই ৫০সূচক বেড়ে ১৫২২ এবং সিএসই ৩০সূচক বেড়ে হয়েছে ১৪২৩২পয়েন্ট।

সিএসইসিতে লেনদেন হওয়া মোট৩০৮টি শেয়ারের মধ্যে ১৩৬টির দাম বেড়েছে কমেছে ১৩৫টি কোম্পানির শেয়ারের দাম আর অপরিবর্তিত ছিলো ৩৭ টি শেয়ারের দাম। এদিন সিএসইতে লেনদেনের মোট পরিমান ছিলো ৪১ কোটি ২৯ লক্ষ ২২হাজার ২ শত ৩৩ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর