দেশের একসময়ের আলোচিত মডেল নায়লা নাঈম সামাজিক মাধ্যমে খোলামেলা বক্তব্য ও ভিডিওর জন্য বেশ পরিচিত। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জানান, কক্সবাজারের সৈকতে নামলে তার শরীর চুলকানো শুরু হয়।
নায়লা বলেন, জীবনে তিনি কমপক্ষে ৫০ বার কক্সবাজার ঘুরেছেন বা শুটিং করেছেন। এর মধ্যে মাত্র ৩–৪ বারই তিনি পানিতে নামতে পেরেছেন। তার ব্যাখ্যা, প্রথমত অতিরিক্ত মানুষের ভিড় এবং দ্বিতীয়ত, পানিতে নামলেই শরীর চুলকানো শুরু হয়। তিনি যোগ করেন, দেশের বাইরে যেকোনো বীচে নামার জন্য তিনি সবসময় উৎসাহী।
নায়লা নাঈম ২০১৩ সালে সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তিনি শোবিজে অভিষেক ঘটান। এরপর তিনি পোশাক ও গানের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন চিকিৎসা পেশায়।