কক্সবাজার, ২০ মে ২০২৫:
কক্সবাজারবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটল আজ। দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় জেলা কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। আজ, ২০ মে ২০২৫, তারিখে এই মহৎ উদ্যোগের সরকারি অনুমোদন প্রদান করা হয়।
এটি কক্সবাজার মেডিকেল কলেজের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই কলেজ বহু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যসেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। কিন্তু আধুনিক ও বৃহৎ পরিসরের হাসপাতালের অভাবে রোগীদের উন্নত চিকিৎসা পেতে অন্যত্র যেতে হতো।
অবশেষে, আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলাবাসীর জন্য সুসংবাদ । মেডিকেল কলেজ হাসপাতাল ACCGP তে পাশ। সংশ্লিষ্ট সকল কে অনেক ধন্যবাদ।
ACCGP (Advisors’ Council Committee on Government Purchase)-এর অনুমোদন লাভের মধ্য দিয়ে সেই সীমাবদ্ধতা দূর হওয়ার দ্বার উন্মোচিত হলো। এই অনুমোদন প্রাপ্তি শুধুমাত্র একটি উন্নত হাসপাতালের সূচনা নয়, বরং গরিব ও দুঃখী মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সহজলভ্য করার এক দৃঢ় পদক্ষেপ।
স্থানীয় জনগণ, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এটি এক বিশাল আশীর্বাদ। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কক্সবাজারবাসী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা আশা করছেন, দ্রুত এই হাসপাতালের নির্মাণ ও কার্যক্রম শুরু হবে এবং এতে জেলার স্বাস্থ্যখাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।