বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত – Corporate Sangbad


আইন-আদালত বিনোদন

নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে গীতিকার ও সঙ্গীতশিল্পী শফিক তুহিনের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১১ এপ্রিল) বিচারিক আদালতে এই মামলায় অভিযোগ গঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে আসিফ আকবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। অন্যদিকে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী।

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ দেন। একইসঙ্গে ২৩ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসিফ।

উল্লেখ্য, গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন আসিফের নামে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ২০১৮ সালের ৪ জুন তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিন আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি। আইসিটি আইনের ওই মামলায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

মামলার অভিযোগে বলা হয়, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন আসিফ। ২০১৮ সালের ২ জুন এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শফিক তুহিন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরদিন রাতে আসিফ ফেসবুক লাইভে তুহিনকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ হুমকি দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর