বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

কমিশনারের প্রতিবেদন মিথ্যাদাবি বিবাদী ও এলাকাবাসীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
কমিশনারের প্রতিবেদন মিথ্যাদাবি বিবাদী ও এলাকাবাসীর

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর

জামালপুরের মেলান্দহ সহকারী জজ আদালতের ১৪৩/১৯ অন্য প্রকার মামলায় কমিশনারের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ করছেন ভোক্তভোগী বিবাদী ও এলাকাবাসী।

জানা যায়, উপজেলার রেহাইপলাশতলা মৌজার ২৭৪,২৭৫ ও ২৭৭ নং দাগের পূর্বপাশে ৫০০ ফুট লম্বা কাঁচা রাস্তা তৈয়ারি ও গাছ লাগানো হয়েছে।ফলে বাদী শাহাবদ্দিন ও বিবাদী আনিছুর গংদের মাঝে মামলা চলমান।বাদী শাহাবদ্দিনের দাবি রাস্তাটি নালিশী ভূমির মধ্যে।বিবাদী আনিছুর গংদের দাবি রাস্তাটি অন্য দাগে । আদালত কর্তৃক রিটের একটি আদেশে জামালপুর জজ কোর্টের সি.সি.কমিশনার আলতাফুর রহমানকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন বিজ্ঞ আদালত।

সি.সি কমিশনার আলতাফুর রহমান ৪-৯-২১ তারিখে সরেজমিনে এসে এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে জায়গা পরিমাপ করিলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয় রাস্তাটি নালিশী ভূমির মধ্যে নয়।কমিশনার প্রতিবেদনে বলেন,বিবাদী পক্ষের মাইরমূখি আচারনে তদন্ত কাজ সম্পন্ন করতে পারি নাই।ফলে রাস্তাটি কোন দাগে তা নির্ণয় করা যায়নি। কমিশনারের এমন প্রতিবেদনে এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে।সরেজমিনে জমি মাপার দিন উপস্থিতি রেহাইপলাশতলা এলাকার মৃত মোতালেবের পুত্র শহিদুল্লাহ বলেন,ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারন সম্পদক সহ এলকার প্রায় ২ শতাধিক লোকের উপস্থিতিতে জায়গা মাপলে দেখা যায় রাস্তাটি নালিশী ভূমির মধ্যে নয়।ঘটনার দিন কোন পক্ষের লোকজন মাইরমূখি আচারনে লিপ্ত হয়নি।তবে কমিশনারের এমন প্রতিবেদনে ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর