মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে সেলিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অটোরিকশা সিএনজির টোকেন বাণিজ্যের সাথে জড়িত। সেলিম কর্ণফুলীর সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি কর্ণফুলীর শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাসিন্দা জাগির আহম্মদের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পুলিশ গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করেছে।
স্থানীয় ও চালকরা জানান, কর্ণফুলীর অটোরিকশা সিএনজির টোকেন বাণিজ্যের মূলহোতা। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সিএনজির চালকদের হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব বিস্তার করে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করতো। সিএনজিচালক সমিতির এ সাধারণ সম্পাদক। ৫ আগস্টের পর থেকেও সড়কে চলতে থাকা অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করতো।