কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে আয়ুর বিবি ট্রাস্টের সার্বিক সহযোগিতায় দুরন্ত দুর্বার সামাজিক সংগঠনের উদ্যোগে মাসব্যাপী কবরস্থান ভিত্তিক খেজুর ও সুপারী গাছের চারা রোপন কর্মসূচির শেষ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ইছানগর নয় মহল্লা কবরস্থান সংলগ্ন মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন মোঃ রমজান আলী রমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আয়ুব বিবি ট্রাস্টের সহ-সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মো. হাকিম আলী।
প্রধান অতিথি বলেন, বৃক্ষ মানুষের বিরাট প্রয়োজন। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাই। বৃক্ষ আমাদের অনেক উপকারে আসে। তিনি আরো বলেন, কবরস্থান ভিত্তিক খেজুর ও সুপারি চারা রোপন করে দুরন্ত দুর্বার সংগঠন এলাকায় যে নজির স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়।
এতে আরোও উপস্থিত ছিলেন, জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা শাহাজাহান ফারুকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম আবদুর রহিম, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতিবৃন্দ এম. এ মারুফ, মির্জা মো. বাহার উদ্দিন, জলিল আহমদ ও লায়ন এম. মুছা সিকদার, ৪নং ওয়ার্ডের মেম্বার আবু তাহের মেম্বার, বাহার উদ্দিন,নুর উদ্দিন, আকিব জাবেদ, রাজু আহমদ, মাহবুব আলম মো. ফরিদ,ওমর ফারুক রানা,শাহাজাহান, আশরাফ আলী মুন্না, আলী আকবর, আলী আজম,ইমরান হোসেন,আরাফাত, মুন্না, জুয়েল, আল আমিন,সিফাত, আবিদ প্রমূখ।
শেষে সভাপতির পক্ষ হতে মাসব্যাপী সেরা বৃক্ষরোপণ কর্মী হিসেবে আলী আকবর,আল আমিন মুন্না ও সিফাতকে ক্রেস্ট প্রদান করা হয়।