বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৭০ সময় দেখুন
কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
একটি গাছ একটি জীবন। গাছ লাগাও জীবন বাঁচাও স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১১ টার দিকে আয়ুব বিবি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার ১৫ টি সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ফলজ ও বনজ প্রজাতির গাছ বিতরণ করেছেন আয়ুব বিবি ট্রাস্ট।

রমজান আলী রমু সঞ্চালনায় ও শাহাজান ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আয়ুব বিবি ট্রাস্টের সেক্রেটারি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিএমডি লায়ন মো. হাকিম আলী।

প্রধান অতিথি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। আমাদের বেঁচে থাকার জন্য গাছের গুরুত্ব কতখানি তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন, ১৯৯০ সাল থেকে শুরে করে আজ অব্দি প্রায় ৩৫ বছর দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে গাছ রোপন ও বিতরণ করে আসছি। গাছ রোপন আমার কাছে নেশায় পরিনত হয়েছে।

তিনি সামাজিক সংগঠন ও শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, আজ তোমরা যেখানে দাঁড়িয়ে গাছ নিচ্ছো ঠিক আমিও একদিন ঐখানে দাঁড়িয়ে গাছ নিয়েছিলাম। তোমরা গাছকে ভালোবেসো এবং গাছের যত্ন নিও। একদিন তোমরাও এভাবে চারা রোপন ও বিতরণ এগিয়ে আসবে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাফুজুর রহমান, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, চরপাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ডায়মন্ড সিমেন্ট লিঃ জিএম আবদুর রহিম, আজিম- হাকিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজুর আলম, জাগরণী সংঘের উপদেষ্টা নুর ইসলাম, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি মির্জা বাহার, মুক্ত বিহঙ্গের প্রতিষ্ঠাতা সেলিম খাঁন, তাহের মেম্বার, মুছা সিকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চারা বিতরণের এক পর্যায়ে প্রধান অতিথি হঠাৎ অসুস্থ অনুভব করে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত সকলের সহযোগিতায় ও স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর