সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

কর্ণফুলীতে এস. আলম ভেজিটেবল অয়েল লিঃ ‘বিনা কারণে’ ৫৬ কর্মী ছাঁটায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২২ সময় দেখুন
কর্ণফুলীতে এস. আলম ভেজিটেবল অয়েল লিঃ ‘বিনা কারণে’ ৫৬ কর্মী ছাঁটায়

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

বিনা কারণে ছাঁটায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেকে অবস্থিত এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ৫৬ কর্মচারী-কর্মকর্তা।

শনিবার (২৬ জুলাই) সকালে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চাকুরীচ্যুত কর্মচারীরা।

কর্মচারীরা জানায়, শনিবার সকালে তারা অন্য দিনের মতো কর্মস্থলে গেলে কারখানার গেইটের ভিতরে তাদের নাম ও আইডি নম্বরসহ একটি নোটিশ দেখতে পান।

নোটিশে বলা হয়, কারখানা কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করেছে। তবে নোটিশে চাকরিচ্যুতির সিদ্ধান্তের কোনো কারণ দেখানো হয়নি।

তারা বলেন, আমাদের কারখানায় নিয়মিত উৎপাদন কাজ চলছে। সকাল থেকে মালামাল পরিবহনের জন্য গাড়ি চলাচল করছে। এ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ থাকা সত্বেও কর্মচারীরা নিজ কর্মস্থলে বহাল রয়েছে। কোন অপরাধে আমাদের চাকুরীচ্যুত করেছে কতৃপক্ষের কাছে জানতে চায়।

তারা বলেন, মাসকয়েক আগে হেড অফিসের এডমিন এড. হোসেন রানার সাথে বেতন বাড়ানোর বিষয়ে আমাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তিনি দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশার মেলার সাধারণ সম্পাদক ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আওয়ামীলীগ থাকাকালীন আমাদের জোর করে বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়ে যেত। মিটিংয়ে যেতে অস্বীকৃতি জানালে তখন থেকে আমাদের টার্গেটে নেন। আমাদের চাকুরীচ্যুত করার পিছনে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, হঠাৎ করে চাকুরী থেকে ছাঁটায় তার কোন কারণ খুঁজে পাচ্ছি না। এ অবস্থায় আমরা কোথায় যাবো। আমরা ৮-১০ বছর যাবত এ প্রতিষ্ঠানে চাকুরী করছি। এ চাকুরী ছাড়া উপার্জনের বিকল্প কোন উপায় আমাদের কাছে নাই । আমরা স্থায়ী-অস্থায়ী ৫৬ কর্মচারী। আমাদের পরিবার রয়েছে। চাকুরীচ্যুত না করার জন্য মালিকপক্ষের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। অন্যথায় আমরণ আমাদের বিক্ষোভ চলতে থাকবে।

এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের জিএম. ইঞ্জিঃ রফিককুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে কারখানায় উৎপাদন সমস্যা চলছে। মালিকপক্ষ গত ১১ মাস পর্যন্ত কর্মচারীর বেতন চালিয়ে গেছে। এখন মালিকপক্ষ অপারগতা জানিয়ে কর্মচারীরা ছাঁটায়ের সিদ্ধান্ত নিয়েছে। এতে কারো হাত নাই বলেও তিনি জানান, এছাড়াও তিনি বলেন, স্থায়ী কর্মচারীদের সাথে তাদের দেনা-পাওয়া দিয়ে দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তাদের থেকে ১ জন কোম্পানির সিদ্ধান্তে রাজি হয়েছে। বাকিরা অস্বীকৃতি জানিয়েছেন।

অভিযুক্ত এস. আলম গ্রুপের সহকারী এডমিন এড. হোসেন রানার নম্বরে একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

এ বিক্ষোভ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলমান ছিলো। এতে উপস্থিত ছিলেন নুর জামাল, কাশেম, আরিফ, ইমাম, আলাউদ্দীন ও শফিসহ চাকুরীচ্যুত সকল কর্মচারী- কর্মকর্তাগণ। তাদের একটাই দাবি চাকুরী ফিরিয়ে দেন। অন্যথায়, আমরা পরিবার-পরিজন নিয়ে আরো কঠোর আন্দোলন-কর্মসূচি গ্রহন করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর